চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চুরি, ছিনতাই ও ডাকাতিতে অস্থির পটিয়া—রাতে ঘুমাতে পারছেন না সাধারণ মানুষ

পটিয়ায় আইন-শৃঙ্খলা অবনতি: চুরি, ছিনতাই ও ডাকাতিতে আতঙ্কে সাধারণ মানুষ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। দিন দিন বেড়ে চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় জনসাধারণ।

গত ৫ অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দেবদুলাল ভট্টাচার্যের স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী (৪৫) পটিয়া সদরের ছবুর রোডে কাপড় কিনতে গেলে প্রতারণার শিকার হন। এক প্রতারক নিজেকে উপহার বিতরণ কর্মসূচির প্রতিনিধি পরিচয়ে তাঁর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কথা বলে কৌশলে এক ভরি স্বর্ণ ও ৪,৪০০ টাকাসহ হ্যান্ডব্যাগ নিয়ে পালিয়ে যায়।

একই দিনে পৌরসভার ৫নং ওয়ার্ড সবজারপাড়া এলাকায় ভোর ৫টার দিকে কক্সবাজার থেকে ফেরার সময় সেকান্দর নামের এক বাসিন্দা ঘরে ঢুকেই দেখেন, গ্যাস ওয়েলডিং দিয়ে দরজা কেটে সাড়ে পাঁচ ভরি স্বর্ণ, নগদ ৯ হাজার টাকা ও প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রবাসী আকবর সাগরের বাড়িতেও বড় ধরনের চুরির ঘটনা ঘটে। শ্যালকের মেহেদি অনুষ্ঠান শেষে ফিরে এসে দেখা যায়, পিছনের দরজা কেটে চোরেরা ১০ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে গেছে।

এদিকে, জঙ্গলখাইন ইউনিয়নের কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়বিয়া খানকা শরীফে তালা ভেঙে ঢুকে দানবাক্সের টাকা ও সৌরলাইটের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অপরদিকে, ১ অক্টোবর পৌরসভার ২নং ওয়ার্ড পল্লীমঙ্গল পূজামণ্ডপে মটররিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে চালক সাখাওয়াত হোসেনকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা।
১০ অক্টোবর শুক্রবার একই ওয়ার্ডের সুচক্রদণ্ডী গ্রামে গৃহকর্মী তালা দিয়ে বাইরে গেলে চোরেরা জানালার গ্রীল কেটে ১ ভরি স্বর্ণ ও নগদ ২ হাজার টাকা নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান খান বলেন,

> “চুরি, ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। মানুষ রাতে ঘুমাতে পারছে না, ঘর ফাঁকা রেখে কোথাও যাওয়া দায় হয়ে পড়েছে।”

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন,

> “প্রতিটি ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে পুলিশি টহল বৃদ্ধি ও চুরি-ছিনতাই দমনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুরি, ছিনতাই ও ডাকাতিতে অস্থির পটিয়া—রাতে ঘুমাতে পারছেন না সাধারণ মানুষ

পটিয়ায় আইন-শৃঙ্খলা অবনতি: চুরি, ছিনতাই ও ডাকাতিতে আতঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫