চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

৮০ বছরের ভোগদখলীয় জমি নিয়ে উত্তেজনা, প্রশাসনের ন্যায়বিচার প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের

বোয়ালমারীতে সাংবাদিক মুকুল বোসসহ প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ

আব্দুল মতিন মুন্সী | বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে প্রায় ৮০ বছরের ভোগদখলীয় জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ উঠেছে সাংবাদিক মুকুল বোসসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, কেয়াকগ্রামের সাংবাদিক মুকুল বোস, স্থানীয় যুবদল নেতা বকুল, যুবলীগের সহসভাপতি বাচ্চু বিশ্বাস এবং যুবলীগ সদস্য বিলায়েত বারী মিলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগকারী হুমায়ুন কবির জানান, তাদের পরিবার প্রায় ৮০ বছর ধরে ১২০ শতাংশ পৈতৃক জমিতে কৃষিকাজ করে আসছে। জমিটির সিএস, এসএ, মাঠ রেকর্ড ও দলিলসহ সব বৈধ কাগজপত্র তাদের দখলে রয়েছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্তরা দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে লাগানো লাউ, মরিচ, শিমসহ বিভিন্ন সবজি গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিতে ফসল নষ্টের চিহ্ন স্পষ্ট এবং পরিবারটি প্রশাসনের সহায়তা কামনা করছে।

ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, “আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী মহল জোর করে জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে সাংবাদিক মুকুল বোস, বকুল, বাচ্চু বিশ্বাস ও বিলায়েত বারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৮০ বছরের ভোগদখলীয় জমি নিয়ে উত্তেজনা, প্রশাসনের ন্যায়বিচার প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের

বোয়ালমারীতে সাংবাদিক মুকুল বোসসহ প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ

আপডেট সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫