চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

আমতলীতে দুর্যোগ মোকাবিলায় দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের সম্ভাব্যতা যাচাই

আমতলীতে দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকের প্রস্তাবিত সাইক্লোন শেল্টার পরিদর্শন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক প্রস্তাবিত দুটি সাইক্লোন শেল্টারের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে তিনি আমতলী পৌছে প্রথমে কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং পরে হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত সাইক্লোন শেল্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজানুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আল মাসুম।

দুর্যোগ মোকাবিলায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সাইক্লোন শেল্টার স্থাপনের উদ্যোগকে তিনি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রতিটি উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।”

পরিদর্শন শেষে তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত সম্ভাব্যতা প্রতিবেদন প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে দুর্যোগ মোকাবিলায় দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের সম্ভাব্যতা যাচাই

আমতলীতে দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকের প্রস্তাবিত সাইক্লোন শেল্টার পরিদর্শন

আপডেট সময় : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫