আসন্ন জাতীয় নির্বাচন ও গণ মিছিলে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত — আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
- আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক।
উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন, শোভনালী ইউনিয়নের সভাপতি মাওঃ খোরশেদ আলম ও সেক্রেটারি মইনুল ইসলাম, কুল্যা ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি ইউসুফ আলী, দরগাহপুরের সভাপতি ডাঃ বুলবুল আহমেদ, বড়দল ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি সাইফুল্লাহ, আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা ও মিজানুর রহমান, শ্রীউলা সভাপতি আবারুল ইসলাম, সেক্রেটারি আব্দুল্লাহ, খাজরা সভাপতি জাকির হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম, আনুলিয়া সভাপতি ইউসুফ, সেক্রেটারি মইনুল হোসেন, প্রতাপনগর সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি নাজমুল হক এবং কাদাকাটি ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
বৈঠকে প্রধান অতিথি প্রত্যেক ইউনিয়নের মাসিক রিপোর্ট পর্যালোচনা করেন। এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এবং ১২ অক্টোবর সাতক্ষীরায় আয়োজিত গণ মিছিলে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “শ্রমিক কল্যাণই জাতির শক্তি। ন্যায্য অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”






















