চট্টগ্রাম ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদ ঘোষণাসহ ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন।

মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, “পিআর পদ্ধতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ এই পদ্ধতিতে বেশি ভোট কাস্ট হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং জনগণের ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে।”

বক্তারা আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না।”

সমাবেশ শেষে টাউন মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টমছমব্রিজ মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ নেতাকর্মীরা।

সমাবেশে হাজারো নেতাকর্মী “এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, “দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা”— এমন স্লোগান দিতে দিতে শহরজুড়ে মিছিল করে।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে।” তিনি কুমিল্লা-৬ আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদ ঘোষণাসহ ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫