চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ইসলামী ব্যাংকের হঠাৎ চাকরিচ্যুতি নিয়ে জনমনে আতঙ্ক — স্ত্রীর চাকরি হারানোর শোকে প্রাণ হারালেন স্বামী

পটিয়ায় স্ত্রীর চাকরিচ্যুতির শোকে স্বামীর মৃত্যু: ইসলামী ব্যাংকের টার্মিনেশন নিয়ে তোলপাড়

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্ত্রীর চাকরিচ্যুতির শোকে স্বামী লিটন কুমার দাশ (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, অর্পন্না দত্ত দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক, ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে চাকরিচ্যুতির (টার্মিনেশন) চিঠি পান। বিষয়টি প্রথমে স্বামীকে গোপন রাখলেও সোমবার তিনি লিটন কুমার দাশকে জানান যে, তার চাকরি চলে গেছে।

এ খবর শোনার পর থেকেই লিটন মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ইসলামী ব্যাংকের সিলেট হবিগঞ্জ শাখার সহকারী অফিসার আবু তৌয়ব সোহেল (যিনি নিজেও টার্মিনেশন প্রাপ্ত) বলেন, “স্ত্রীর চাকরিচ্যুতির খবর সইতে না পেরে লিটন কুমার দাশ স্ট্রোক করেন এবং মারা যান।”

জানা গেছে, লিটন কুমার দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদণ্ডী গ্রামের সুবিমল দাশের পুত্র। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা (এস আলম গ্রুপ) অযোগ্যতার অভিযোগে প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে, যার মধ্যে অনেকে চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী ও ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের হঠাৎ চাকরিচ্যুতি মানুষের জীবনে চরম মানসিক বিপর্যয় ডেকে আনছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইসলামী ব্যাংকের হঠাৎ চাকরিচ্যুতি নিয়ে জনমনে আতঙ্ক — স্ত্রীর চাকরি হারানোর শোকে প্রাণ হারালেন স্বামী

পটিয়ায় স্ত্রীর চাকরিচ্যুতির শোকে স্বামীর মৃত্যু: ইসলামী ব্যাংকের টার্মিনেশন নিয়ে তোলপাড়

আপডেট সময় : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫