চট্টগ্রাম ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই টুরিস্ট পুলিশের অভিযান, প্রধান আসামি গ্রেফতার ও স্কুলছাত্রী উদ্ধার

কক্সবাজারে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণ: টুরিস্ট পুলিশের অভিযানে প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পর্যটন এলাকায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই টুরিস্ট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং প্রধান আসামি রামু উপজেলার মোর্শেদকে গ্রেফতার করে।

টুরিস্ট পুলিশ জানায়, ছাত্রীটিকে কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে তারা তৎক্ষণাৎ অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রধান আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভিকটিমকেও নিরাপদে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আসামিকে থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “পর্যটন এলাকার নিরাপত্তা ও ভ্রমণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা সচেষ্ট। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই টুরিস্ট পুলিশের অভিযান, প্রধান আসামি গ্রেফতার ও স্কুলছাত্রী উদ্ধার

কক্সবাজারে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণ: টুরিস্ট পুলিশের অভিযানে প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ০৯:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫