চট্টগ্রাম ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকিতে পড়বে — বক্তারা

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং হামলাকারীরা ক্যামেরা ভাঙচুরসহ সরঞ্জাম ছিনিয়ে নেয়।

এই ঘটনার প্রতিবাদে কুমিল্লার সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। একের পর এক হামলার পরও বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা অবিলম্বে চট্টগ্রামের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠপর্যায়ের সাংবাদিকতা কঠিন হয়ে পড়বে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি। রাষ্ট্রের উচিত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপস।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক এম ফিরোজ মিয়া, সময় টিভির বাহার রায়হান, জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম সহ আরও অনেকে।

মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতি ও বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

  1. চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকিতে পড়বে — বক্তারা

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫