চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

মিথ্যা সংবাদের প্রতিবাদে মুখ খুললেন নূরনগর ইউনিয়ন বিএনপির নেতা গোলাম শাহনাওয়াজ

হাবিবুল্লাহ বাহার, উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
  • আপডেট সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম শাহনাওয়াজ সম্প্রতি তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, গত শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিল নির্বাচনের সময় ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাঁর ব্যক্তিগত সম্মানহানি করার চেষ্টা চলছে। একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় তাঁর নামে ভিত্তিহীন তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি আরও বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সৈনিক। বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেও কখনো দলীয় ভাবমূর্তি নষ্ট করে এমন কাজ করিনি।”
তবে কিছু কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি।

গোলাম শাহনাওয়াজ অভিযোগ করে বলেন, এই অপপ্রচার শুধু তাঁর ব্যক্তিগত মর্যাদাকেই নয়, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুনামকেও ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

তিনি সাতক্ষীরা জেলা বিএনপি ও শ্যামনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, “সত্য একদিন প্রকাশ হবেই। আমি দলে ছিলাম, আছি, থাকব—জিয়াউর রহমানের আদর্শই আমার পথপ্রদর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

মিথ্যা সংবাদের প্রতিবাদে মুখ খুললেন নূরনগর ইউনিয়ন বিএনপির নেতা গোলাম শাহনাওয়াজ

আপডেট সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫