চট্টগ্রাম ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রুশ অস্ত্রে পশ্চিমা দেশের অংশ পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া, ইউক্রেন নতুন নিষেধাজ্ঞার পথে

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশের সন্ধান, বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

সারাদেশ ৭১ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের ওপর যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, সেগুলোর ভেতরে বিপুল পরিমাণ পশ্চিমা দেশের কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, গত দুই রাতে ইউক্রেনে চালানো রুশ হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রের মধ্যে পশ্চিমা নির্মিত হাজারো অংশ (যন্ত্রাংশ) পাওয়া গেছে।

তার দাবি, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশ এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানিগুলো থেকে।

জেলেনস্কি আরও জানান, রাশিয়ার ড্রোনগুলোতে বিদেশি কোম্পানির প্রায় এক লাখ ৬৮৮টি উপাদান (যন্ত্রাংশ) পাওয়া গেছে। এর মধ্যে ইসকান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় ১,৫০০টি, কিনঝাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি, এবং কালিব্র ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশি অংশ ব্যবহৃত হয়েছে।

ইউক্রেন সরকার ইতোমধ্যে এসব কোম্পানি ও যন্ত্রাংশের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর কাছে পাঠিয়েছে বলে জানান তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। এরপর থেকে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে।

এই পরিস্থিতিতে রুশ অস্ত্রে পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশ থাকার অভিযোগ নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

জেলেনস্কি বলেন, “রাশিয়ার যুদ্ধযন্ত্রে যারা সরাসরি বা পরোক্ষভাবে অবদান রাখছে, তাদের সবাইকে দায় নিতে হবে।” তিনি আরও জানান, ইউক্রেন এখন নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, যেগুলো রাশিয়া ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রুশ অস্ত্রে পশ্চিমা দেশের অংশ পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া, ইউক্রেন নতুন নিষেধাজ্ঞার পথে

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশের সন্ধান, বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫