চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

গাবতলী পৌরসভার উদ্যোগে দীর্ঘদিনের যানজট নিরসনে নতুন অধ্যায়

বগুড়ার গাবতলী থানা মোড়ে যানজট নিরসনে নতুন সিএনজি স্ট্যান্ড উদ্বোধন

জুয়েল রানা, বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী থানা মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে গাবতলী পৌরসভার উদ্যোগে নির্মিত নতুন সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার নিজস্ব তত্ত্বাবধানে এই স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গাবতলী থানা মোড় বগুড়ার অন্যতম ব্যস্ততম এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করায় দীর্ঘদিন ধরে যানজট ছিল স্থায়ী সমস্যা। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার এলোমেলো পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে।

পৌরসভার উদ্যোগে নির্মিত এই নতুন সিএনজি স্ট্যান্ড চালু হওয়ার ফলে যানবাহনের শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। উদ্বোধনের পর থেকেই স্ট্যান্ডটিতে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, “পৌরসভার এই উদ্যোগে গাবতলী থানা মোড়ের স্থায়ী যানজট সমস্যার সমাধান হবে। এতে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাবতলী পৌরসভার উদ্যোগে দীর্ঘদিনের যানজট নিরসনে নতুন অধ্যায়

বগুড়ার গাবতলী থানা মোড়ে যানজট নিরসনে নতুন সিএনজি স্ট্যান্ড উদ্বোধন

আপডেট সময় : ১১:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫