চট্টগ্রাম ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের আন্দোলন

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন, স্বচ্ছ নিয়োগের দাবিতে জোর আন্দোলন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কুমিল্লা নগরীর বিভিন্ন শাখা এবং জেলার উপজেলা পর্যায়ের শাখাগুলোর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই সময়ে ব্যাংকের রামঘাটলা, চকবাজার, পদুয়ার বাজার, ক্যান্টনমেন্ট, চান্দিনা, মুরাদনগর, চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোটসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে কোনো প্রকার বিজ্ঞপ্তি, পরীক্ষা বা যোগ্যতা যাচাই ছাড়াই প্রায় ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে অনেকে ভুয়া সনদপত্র ব্যবহার করেছেন, যার ফলে ব্যাংকের সেবা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও জানান, এসব অনিয়মের কারণে ব্যাংকের বার্ষিক আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকারও বেশি। পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারীসহ বিভিন্ন অযোগ্য ব্যক্তিকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

চকবাজার শাখার গ্রাহকরা বলেন, “অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল না করলে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকেরা একে একে মুখ ফিরিয়ে নেবেন।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম, মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার কামরুল হাসান, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের আন্দোলন

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন, স্বচ্ছ নিয়োগের দাবিতে জোর আন্দোলন

আপডেট সময় : ০৯:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫