চট্টগ্রাম ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দাঁড়ার খাল উন্মুক্ত না থাকলে ৫০ হাজার বিঘা জমি জলাবদ্ধতার ঝুঁকিতে — দাবি কৃষকদের

আশাশুনির কুল্যার দাঁড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এস.এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে দাঁড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

দীর্ঘ সময়ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দাঁড়ার খাল প্রায় ২১.৩৫ একর জমি নিয়ে একটি প্রবাহমান খাল, যা মাদারবাড়িয়া, আইতলা, মহাজনপুর ও গুনাকরকাটি এলাকার প্রায় ৪০-৫০ হাজার বিঘা দুই ফসলি জমির একমাত্র পানি নিষ্কাশন পথ।

বক্তাগণ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালটি কিছু প্রভাবশালী মহল ইজারা নিয়ে বাঁধ ও নেটপাটা স্থাপন করে পানি প্রবাহ বন্ধ করে রেখেছে। ফলে গত বছর ওই এলাকার জমিতে ধান চাষ ব্যাহত হয় এবং কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এলাকাবাসী স্বতঃপ্রণোদিতভাবে খালের বাঁধ ও নেটপাটা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করেন। এর ফলে চলতি মৌসুমে কৃষকরা ব্যাপকভাবে ধান চাষে সফল হয়েছেন এবং ক্ষেতজুড়ে সবুজ ধানের শস্যদৃশ্য ফিরে এসেছে।

তবে অভিযোগ রয়েছে, ইজারাকৃত গোষ্ঠী আবারও খাল দখলের পাঁয়তারা করছে এবং খালের পানি প্রবাহ বন্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউএনও উভয় পক্ষকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, “আমরা চাই খালটি সকলের জন্য উন্মুক্ত রাখা হোক, যাতে হাজার হাজার কৃষক তাদের জমিতে সহজে ফসল ফলাতে পারে।”

তারা জেলা প্রশাসক ও ইউএনও’র হস্তক্ষেপ কামনা করে বলেন, দাঁড়ার খাল উন্মুক্ত রাখলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি আশাশুনির কয়েকটি গ্রামের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দাঁড়ার খাল উন্মুক্ত না থাকলে ৫০ হাজার বিঘা জমি জলাবদ্ধতার ঝুঁকিতে — দাবি কৃষকদের

আশাশুনির কুল্যার দাঁড়ার খাল উন্মুক্ত রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫