চট্টগ্রাম ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নে বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসাগামী শিশু বাবলুর

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসাগামী শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “বাবলু নামে এক মাদ্রাসাপড়ুয়া শিশুর বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই শ্রেয়। সচেতনতা ও নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়াই একমাত্র প্রতিরোধের উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নে বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসাগামী শিশু বাবলুর

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসাগামী শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫