চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রেললাইনে হাতির পাল দেখায় থেমে যায় সৈকত এক্সপ্রেস, যাত্রীরা চরম আতঙ্কে

কক্সবাজার রেললাইনে হাতির পাল: সৈকত এক্সপ্রেসে ধাক্কা, আতঙ্কে যাত্রী

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের সামনে আবারও দেখা মিলেছে হাতির পালের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে হারবাং-লোহাগাড়া এলাকায় ট্রেন চলাচলের সময় এ ঘটনা ঘটে।

চালক জানান, রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি হারবাং অতিক্রম করার সময় দূর থেকে তিনি রেললাইনে একটি বিশাল হাতির পাল দেখতে পান। সাথে সাথে ঘন ঘন হর্ণ বাজিয়ে হাতির দলকে সরে যাওয়ার সংকেত দেন। ধীরে ধীরে হাতিরা লাইন থেকে সরে গেলে ট্রেনটি নিরাপদে চলে যায়।

এর আগেও একই রুটে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের পেছনের বগীতে একটি হাতি আঘাত করে। চালক আবদুল আউয়াল হর্ণ বাজিয়ে হাতিটিকে লাইন থেকে সরালেও, ট্রেন চলা শুরু করার পর হাতিটি পরিচালকের বগীতে ধাক্কা দেয়। এছাড়া গত বছর ১৬ অক্টোবর ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়।

পরিবেশবিদরা বলছেন, রেললাইন নির্মাণের সময় লোহাগাড়া-হারবাং সেকশনের চুনতি অভয়ারণ্যে প্রায় ১২ কিলোমিটার এলাকায় অপরিকল্পিতভাবে পাহাড় কেটে হাতির চলাচলের প্রাকৃতিক পথ বাধাগ্রস্ত হয়েছে। নির্মিত আন্ডারপাসগুলোতেও পরিবেশগত সম্মতি না থাকায় হাতির পাল বাধ্য হয়ে রেললাইনে উঠে আসছে। ফলে কক্সবাজার রেলপথে চলাচলরত ট্রেনগুলো এখন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

যাত্রী ও পরিবেশপ্রেমীরা বলছেন, রেল ও বন্যপ্রাণী উভয়কে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। হাতির প্রাকৃতিক চলাচলের পথ পুনর্নির্মাণ ও রেললাইনে সতর্কতা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রেললাইনে হাতির পাল দেখায় থেমে যায় সৈকত এক্সপ্রেস, যাত্রীরা চরম আতঙ্কে

কক্সবাজার রেললাইনে হাতির পাল: সৈকত এক্সপ্রেসে ধাক্কা, আতঙ্কে যাত্রী

আপডেট সময় : ১০:৩৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫