চট্টগ্রাম ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দ্বিতীয় ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা, আজ লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশ

বাংলাদেশের হোয়াইটওয়াশ মিশন আজ: শারজায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্য টাইগারদের

সারাদেশ ৭১, স্পোর্টস ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক, সারাদেশ ৭১

শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবার লাল-সবুজের লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশ করা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ কোনো পরিবর্তন ছাড়াই নামলেও এবার দেখা যেতে পারে একাদশে বেশ কিছু পরিবর্তন। টিম ম্যানেজমেন্ট ওয়ানডে সিরিজ সামনে রেখে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ হাসান বা শামীম পাটোয়ারীদের দেখা না-ও যেতে পারে এই ম্যাচে।

অন্যদিকে আফগানিস্তানের জন্য এই ম্যাচ একরকম বাঁচা-মরার লড়াই। সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় এখন তাদের লক্ষ্য অন্তত একটি ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। এজন্য দলটিও একাদশে পরিবর্তনের পথে হাঁটতে পারে। শারজাকে নিজেদের ‘হোম ভেন্যু’ হিসেবে বিবেচনা করা আফগানরা শেষ ম্যাচে মরিয়া হয়ে খেলবে বলেই ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয় এটি। তবে এখন পর্যন্ত কোনো দলকেই একটানা তিন ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করতে পারেনি টাইগাররা। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার আবারও সেই রেকর্ড পুনরাবৃত্তির আশায় মাঠে নামছে জাকের আলী অনিকের দল।

আজকের ম্যাচে জয় পেলে শুধু সিরিজ নয়, আত্মবিশ্বাসেও নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল। ভক্তদের প্রত্যাশা—এই ম্যাচে জয়ের মাধ্যমে আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দ্বিতীয় ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা, আজ লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশ

বাংলাদেশের হোয়াইটওয়াশ মিশন আজ: শারজায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্য টাইগারদের

আপডেট সময় : ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫