চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

বোয়ালমারীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত

ডিসি-ইউএনওকে জানানোর পরও থামছে না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ফরিদপুরে

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর)
  • আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
ফরিদপুর প্রতিনিধি — ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া নামের এক ব্যক্তি তামারহাজী বিলের একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের এমদাদ মিনার পুকুর ভরাট করছেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন প্রথমে অভিযান চালিয়ে ড্রেজারের পাইপ ভেঙে দেন ইউএনও তানভীর হাসান চৌধুরী। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তবে এরপরও থামেনি বালু উত্তোলন। গত দুইদিন ধরে (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) দিন-রাত ২৪ ঘণ্টা বালু তোলা অব্যাহত রয়েছে। স্থানীয়রা বলছেন, ডিসি ও ইউএনওকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি বালুকাটা পক্ষের লোকজন এলাকায় দাবি করছেন, “ইউএনও মৌখিকভাবে অনুমতি দিয়েছেন বালু কাটার।”

বিষয়টি নিয়ে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন,

“গোরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য কিছু বালু কাটা হচ্ছে।”

কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বালু রাস্তা নির্মাণে নয়, বরং পুকুর ভরাটে ব্যবহার করা হচ্ছে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্যা বলেন,

“আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি ড্রেজার বন্ধ করার জন্য। কেন এখনো বন্ধ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।”

এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোয়ালমারীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত

ডিসি-ইউএনওকে জানানোর পরও থামছে না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ফরিদপুরে

আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫