চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

বান্দরবানের লামায় পর্যটক সোহানের মৃত্যুতে শোকের ছায়া

লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

মোঃ শফিকুল ইসলাম তুহিন
  • আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর অবশেষে উদ্ধার হলো এক পর্যটকের মরদেহ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা অভিযানের পর নদীর প্রায় ৪০ ফুট গভীর পানি থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত পর্যটকের নাম মোঃ সোহান (২৭)। তিনি ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা এবং আবু হান্নান সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে সোহান তার বন্ধু শাকিলসহ লামার সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুরে তারা রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এসময় পানির প্রবল স্রোতে সোহান তলিয়ে যায়। যদিও তার বন্ধু শাকিল সাঁতরে উঠতে সক্ষম হন।

শাকিল জানান, “আমরা দুজন একসাথে পানিতে নামি। হঠাৎ পানির স্রোতে সোহান তলিয়ে যায়। আমি তৎক্ষণাৎ স্থানীয়দের খবর দিই।”

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ আবদুল্লাহ বলেন, “খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। টানা ২২ ঘণ্টা পর আমাদের ডুবুরি দল সোহানের মরদেহ নদীর ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার করে।”

এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন ও লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি তোফাজ্জল হোসেন জানান, “মরদেহ উদ্ধার শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বান্দরবানের লামায় পর্যটক সোহানের মৃত্যুতে শোকের ছায়া

লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫