চট্টগ্রাম ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জামায়াত আমীরের ছেলে হয়েও ছাত্রলীগ নেতা; অভিযোগের পাহাড় নিয়েও তানভীরের অবাধ বিচরণ

কিশোরগঞ্জে বিতর্কিত ছাত্রলীগ নেতা আলী আকবর তানভীর: পিতা জামায়াতের আমীর, তবুও দিবালোকে ত্রাসের রাজনীতি

কাওছার আহমেদ দুরন্ত, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৮২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ সদর উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের আমির ও মাদ্রাসা শিক্ষক সিরাজউদ্দিন ভূঁইয়ার ছেলে আলী আকবর তানভীর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কিশোরগঞ্জে ত্রাসের রাজনীতি চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আকবর তানভীর কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ সময়ে তিনি চাঁদাবাজি, মোটরসাইকেল চুরি এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

২০২৫ সালের ২৪ মার্চ কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা (নং ৪৫)-এ তাকে ৫৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি “অবৈধ জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ব্যবহার, সাধারণ শিক্ষার্থীদের গুরুতর আহত করা এবং ককটেল নিজ হেফাজতে রেখে জনমনে ভয় সৃষ্টি” করেছিলেন। মামলায় মোট ১৬৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে ১৫০ জন অজ্ঞাতনামা।

তানভীরের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন এবং এমনকি ব্র্যাক ব্যাংকে চাকরিও করছেন। স্থানীয় জনগণের প্রশ্ন—যেখানে সাধারণ নাগরিকরা আইনের আওতায় আসছে, সেখানে আলী আকবর তানভীরের বেলায় প্রশাসন কেন নীরব?

অনেকের ধারণা, তার পিতা জামায়াতের ইউনিয়ন আমীর হওয়ায় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না। কিশোরগঞ্জের সাধারণ মানুষ মনে করেন, প্রশাসন জামায়াত আমীরের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জের জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জামায়াত আমীরের ছেলে হয়েও ছাত্রলীগ নেতা; অভিযোগের পাহাড় নিয়েও তানভীরের অবাধ বিচরণ

কিশোরগঞ্জে বিতর্কিত ছাত্রলীগ নেতা আলী আকবর তানভীর: পিতা জামায়াতের আমীর, তবুও দিবালোকে ত্রাসের রাজনীতি

আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫