চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কালিয়াকৈরের তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ, ডুবুরি দল নামবে সকালে।

কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুদের একজন হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস (আড়াই বছর) এবং অপরজন একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দেখতে স্বজনদের সঙ্গে ছোট ইঞ্জিনচালিত নৌকায় ওঠে অঙ্কিতা ও তন্ময়। নৌকাটি চাপাইর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই ডুবে যায় ছোট নৌকাটি। নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় দুই শিশু।

ঘটনার পর স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হয়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ডুবুরি দল না পৌঁছানোয় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, “নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালিয়াকৈরের তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ, ডুবুরি দল নামবে সকালে।

কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫