চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগরে বিজয়া দশমী উপলক্ষে হাজারো ভক্তের অংশগ্রহণে আতশবাজি ও শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে বিজয়া দশমীতে খোল পাটুয়া নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্যামনগর প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সারাদেশের মতো সাতক্ষীরার শ্যামনগরেও শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হলো বিজয়া দশমীর মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীরা নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গাকে অশ্রুসজলে বিদায় জানান।

সকালে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় দেবীর পূজা, সিঁদুর খেলা ও আরতি। দুপুরের পর থেকেই শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হয় বুড়িগোয়ালিনী সংলগ্ন খোল পাটুয়া নদীতে। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিসর্জন প্রাঙ্গণ। নারীরা দেবীকে সিঁদুর ও মিষ্টি নিবেদন করে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বিজয়া দশমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি বিসর্জনস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, “মা দুর্গাকে বিদায় দিলেও আগামী বছর মর্ত্যে আগমনের অপেক্ষায় থাকব আমরা।”

এ বছরও শ্যামনগরের দ্বিতীয় টাকিতে সবচেয়ে বড় বিসর্জন অনুষ্ঠিত হয়। শত শত নৌযানে দেবী দুর্গাকে নদীতে নিয়ে যাওয়া হয়। আতশবাজি, বাদ্যযন্ত্র ও হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের এ মহা আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরার শ্যামনগরে বিজয়া দশমী উপলক্ষে হাজারো ভক্তের অংশগ্রহণে আতশবাজি ও শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে বিজয়া দশমীতে খোল পাটুয়া নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন

আপডেট সময় : ০১:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫