চট্টগ্রাম ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন খরনা ইউনিয়নের যুবক নয়ন উদ্দিন।

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু: কক্সবাজার এক্সপ্রেস দুর্ঘটনা

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. নয়ন উদ্দিন (২৬) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ-পটিয়া সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন উদ্দিন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেনটি ওই এলাকায় অতিক্রমকালে নয়ন অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জিআরপি থানার এএসআই বিকাশ বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং তদন্ত চলছে।

পটিয়া রেলস্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেল বলেন, প্রতিদিনই মানুষ অসচেতনভাবে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রেললাইনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জনসচেতনতা কার্যক্রম ও নিরাপদ ক্রসিং ব্যবস্থা নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন খরনা ইউনিয়নের যুবক নয়ন উদ্দিন।

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু: কক্সবাজার এক্সপ্রেস দুর্ঘটনা

আপডেট সময় : ১০:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫