চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কোটালীপাড়ায় ভিমরুলের আক্রমণে ৬৫ বছরের কৃষক সচীন ওঝার মৃত্যু। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু – এলাকায় শোকের ছায়া

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সচীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে সচীন ওঝা বাড়ির আশেপাশের কলাবাগান ও ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। এ সময় অজ্ঞাতসারে ভিমরুলের চাক ভেঙে যায়। হঠাৎই ভিমরুলের দল তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসকরা জানান, শরীরজুড়ে ভিমরুলের দংশনে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে এবং মারাত্মক অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসক ডা. আবীর আহমেদ জামান বলেন, “বয়সজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ভিমরুলের বিষ শরীরে ছড়িয়ে যায়। সকালের আক্রমণের পর দীর্ঘ সময় ধরে বিষক্রিয়া বেড়ে গিয়ে বিকেলে মৃত্যু ঘটে।”

এ ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সচীন ওঝার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কোটালীপাড়ায় ভিমরুলের আক্রমণে ৬৫ বছরের কৃষক সচীন ওঝার মৃত্যু। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু – এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫