চট্টগ্রাম ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

ঢাকার দোহারে ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডি – স্ত্রী হত্যার পর আত্মহত্যায় স্বামীর মৃত্যু

দোহারে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন, পরে আত্মহত্যায় স্বামীরও মৃত্যু

মোঃ মনির, দোহার নবাবগঞ্জ (ঢাকা)
  • আপডেট সময় : ১২:৪৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীও আত্মহত্যার চেষ্টা করে পথেই মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর নাম জয়গন এবং তার স্বামী মো: আইয়ুব আলী (৪২)। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আইয়ুব আলী তার স্ত্রী জয়গনকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও হাতে একাধিকবার কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা জয়গনকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্ত্রী হত্যার পর আইয়ুব আলী নিজেই আত্মহত্যার উদ্দেশ্যে প্রথমে বিষপান করে এবং পরে নিজ শরীরে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত জয়গনের ভাই মো: সেলিম বেপারী গণমাধ্যমকে জানান—“দীর্ঘদিন ধরে পারিবারিক ঝগড়া চলছিল। সেই ঝগড়ার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”

দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। পরে স্বামীও আত্মহত্যা করে মারা গেছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের পারিবারিক দ্বন্দ্ব থেকে ভয়াবহ পরিণতি এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকার দোহারে ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডি – স্ত্রী হত্যার পর আত্মহত্যায় স্বামীর মৃত্যু

দোহারে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন, পরে আত্মহত্যায় স্বামীরও মৃত্যু

আপডেট সময় : ১২:৪৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫