চট্টগ্রাম ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দুর্নীতিমুক্ত রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে নেতাদের জোরালো আহ্বান

বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ: ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার চৌরাস্তা স্টিল পট্টি এলাকায় এ গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মো. ফয়জুল করিম বলেন, “ড. ইউনুস শিক্ষিত ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত হলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। অতীতের শাসকেরা দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং রাষ্ট্রকে খুন-ধর্ষণ-ডাকাতির দেশে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায় যেখানে সাম্য, শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত হবে। দুর্নীতি, শোষণ, নির্যাতন ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনই আমাদের অঙ্গীকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, জামায়াত মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর শাখার সভাপতি মাওলানা মুফতি মোস্তফা কামাল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়ালিউর রহমান রাসেল।

বক্তারা গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি, সংখ্যানুপাতিক ভোট (PR System) চালু, রাষ্ট্র সংস্কার এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোয়ালমারী উপজেলা সভাপতি ও ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ। এতে স্থানীয় হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্নীতিমুক্ত রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে নেতাদের জোরালো আহ্বান

বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ: ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

আপডেট সময় : ০৬:৫৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫