চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে জননেতা জয়নুল আবেদীন ফারুককে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ফুলেল সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত নেতৃবৃন্দ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এক বিশেষ অনুষ্ঠানে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নোয়াখালী-২ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জয়নুল আবেদীন ফারুককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

সেনবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবর্ধনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, সদস্য এম এফ জি আফসারী এবং জেলা কমান্ড কাউন্সিলের সদস্য মুহাম্মদ আবু তাহের উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে জননেতা জয়নুল আবেদীন ফারুক মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময় করেন। তিনি আশ্বাস দেন যে, সেনবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন বুঝে নেওয়ার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি, সুযোগ হলে সেনবাগের সকল মুক্তিযোদ্ধার সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ সংবর্ধনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি জননেতা জয়নুল আবেদীন ফারুকের জনসম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে। মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দও জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

নোয়াখালীতে জননেতা জয়নুল আবেদীন ফারুককে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের ফুলেল সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫