চট্টগ্রাম ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত দুই ভাই হাসপাতালে

বোয়ালমারীতে জমি বিরোধে হামলা-ভাঙচুর, দুজন গুরুতর আহত

আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের উপর সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামে। আহতরা হলেন— মামলার বাদি ওবায়দুর রহমান শেখ (৫৫) ও তার ভাই মাসুদ শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল লতিফ শেখের ছেলে ওবায়দুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমান শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার আদালতে মামলা-মোকদ্দমা হয়। সম্প্রতি জমিতে স্থাপনা নির্মাণ শুরু করলে হাবিবুর রহমান আদালতে অভিযোগ দায়ের করেন এবং আদালত উক্ত জমিতে সব ধরনের নির্মাণ কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেন।

তবে নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও ২৪ সেপ্টেম্বর ভোরে প্রতিপক্ষ মিজানুর রহমান, আহাদ শেখ, হাবিবুর রহমান, আলমগীর শেখ, আশাদুল শেখ, আতিয়ার রহমান শেখ, ওহিদ শেখ, মিরাজ শেখসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে বাদির ভাই মাসুদ শেখ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তার উপর হামলা চালানো হয়। পরে বাদি ওবায়দুর রহমান তাকে রক্ষা করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ সময় সশস্ত্র হামলাকারীরা বাদির ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল ভাঙচুর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় বাদি ওবায়দুর রহমান বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন— “অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের হামলার কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত দুই ভাই হাসপাতালে

বোয়ালমারীতে জমি বিরোধে হামলা-ভাঙচুর, দুজন গুরুতর আহত

আপডেট সময় : ০৬:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫