চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটিতে জমি নিয়ে বিরোধ; প্রভাবশালীদের দখলচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নান্দাইলে জমি দখলচেষ্টা: নিরীহ নূরে আলম সিদ্দিকীর পরিবারের ন্যায়বিচারের দাবি

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে জমি চৌহদ্দি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। এ বিরোধকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র নিরীহ নূরে আলম সিদ্দিকীর জায়গা জোরপূর্বক দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নূরে আলম সিদ্দিকী জানান, তিনি মৃত নাজিম উদ্দীনের পুত্র। তিন ভাই ও তিন বোনের মধ্যে চৌহদ্দি অনুযায়ী জমি ভাগাভাগি হয়ে গেলেও প্রতিপক্ষ ইকবাল হোসেন (চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাশীদ মাস্টারের পুত্র) ক্রয়সূত্রে মাত্র ৬ শতাংশ জমির মালিকানা দাবি করে রাস্তার পাশের মূল্যবান জমি দখলের চেষ্টা করছে।

নূরে আলমের দাবি, বাঁশহাটি গ্রামের বিএস খতিয়ান ৮৩০ এর ১৫৬৪ ও ১৫৯৬ দাগের জমি অবৈধভাবে দখলে নিতে প্রতিপক্ষরা বারবার চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে তিনি আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। তবে প্রভাবশালী হওয়ায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, ইকবাল হোসেন গং দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছে। মিথ্যা মামলা, দোকানপাট ভাঙচুরসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। এমনকি ফ্যাসিবাদ সরকারের আমলেও তাদের দোকানপাট ভেঙে জমি দখলের ঘটনা ঘটে। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে হস্তক্ষেপ ও সুবিচার কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটিতে জমি নিয়ে বিরোধ; প্রভাবশালীদের দখলচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নান্দাইলে জমি দখলচেষ্টা: নিরীহ নূরে আলম সিদ্দিকীর পরিবারের ন্যায়বিচারের দাবি

আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫