চট্টগ্রাম ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ফরিদপুর-১ আসনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখলেন সাবেক এমপি

“সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, সবাই সমান নাগরিক” — খন্দকার নাসিরুল ইসলাম

আব্দুল মতিন মুন্সী, ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “এই দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা সবাই সমান নাগরিক। নিজেদের দুর্বল ভাবলে চলবে না, বরং নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা আমরা করবো।”

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী জর্জ একাডেমি হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ১২২টি মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। “মসজিদের মতো মন্দিরও পাহারার প্রয়োজন নেই। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করলে উপজেলা বিএনপি তা প্রতিহত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার সাহা। বক্তব্য রাখেন এ্যাড. সিরাজুল ইসলাম, শেখ আফসার, আঃ কুদ্দুস শেখ, খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, ইমরান হুসাইন, স্বপন কুমার সাহা, গোবিন্দ চন্দ্র দাস, নারায়ণ চন্দ্র চক্রবর্তী, কান্তি বিশ্বাস, পুলক সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফরিদপুর-১ আসনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখলেন সাবেক এমপি

“সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, সবাই সমান নাগরিক” — খন্দকার নাসিরুল ইসলাম

আপডেট সময় : ১১:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫