চট্টগ্রাম ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন জামায়াতের প্রার্থী

আমরা সবাই বাংলাদেশী, কেউ সংখ্যালঘু নই: কোটালীপাড়ায় অধ্যাপক রেজাউল করীমের আশ্বাস

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: শেখ কামরুজ্জামান (রানা)

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করীম বলেছেন,
“আমরা সবাই বাংলাদেশী, এখানে কেউ সংখ্যালঘু নই। দুর্গাপূজায় আমরা প্রত্যেকটি মণ্ডপে যাবো। আপনারা শঙ্কামুক্তভাবে ধর্মীয় কর্ম সম্পাদন করবেন, আমরা আপনাদের পাশে আছি।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার কোটালীপাড়া পৌরসভা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এই গণসংযোগ শুরু হয় কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে। রাত ৮টা পর্যন্ত চলা এ কার্যক্রমে দেরানীবাজার, বালিয়াভাঙ্গা, আলিঠাপাড়া, পশ্চিমপাড়, কয়খা-ফেরধারা ও ঘাঘর বাজারের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমজীবী জনগণের সাথে মতবিনিময় করা হয়। এসময় আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

একইসাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন অধ্যাপক রেজাউল করীম।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ গণসংযোগ শুধু নির্বাচনী প্রচারণার অংশ নয়, বরং এটি সারা বছরব্যাপী নিয়মিত দাওয়াতি কার্যক্রমেরই ধারাবাহিকতা। এবারের নির্বাচনে জামায়াতের মূল বার্তা হচ্ছে—
“সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন—
গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর তিতাস আহমেদ, কোটালীপাড়া উপজেলা আমীর ছোলায়মান গাজী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, নায়েবে আমীর সেকেন্দার আলী, পৌর সেক্রেটারী শওকত আলম, কোটালীপাড়া পৌর সভাপতি আক্তার দাড়িয়া, পৌর সেক্রেটারী শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন জামায়াতের প্রার্থী

আমরা সবাই বাংলাদেশী, কেউ সংখ্যালঘু নই: কোটালীপাড়ায় অধ্যাপক রেজাউল করীমের আশ্বাস

আপডেট সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫