চট্টগ্রাম ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

শিবচরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাম মওলা
  • আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা|মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির এমপি প্রার্থী কামাল জামান মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুসলিম খান বলেন, “কামাল জামান মোল্লা যে প্রতীকেই নির্বাচন করুন না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।”

সভায় জিয়া খালাশি বলেন,“গত ১৭ বছর ধরে আমরা গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি।অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তাকে এই দীর্ঘ সময়ে মাঠে পাওয়া যায়নি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানাই—এই আসনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী একমাত্র কামাল জামান মোল্লা। তার মনোনয়ন তাকেই ফিরিয়ে দেওয়া হোক।”

অন্যান্য বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে দেশে খুনের রাজনীতির চর্চা করেছে। অন্যদিকে বিএনপি দেশে ভালোবাসা ও গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। বক্তারা আরও বলেন, গত সরকারের সময়ে কামাল জামান মোল্লাকে দীর্ঘদিন শিবচরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাকে হয়রানি ও কারাবরণ করতে হয়েছে।

ভদ্রাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল সরদার বলেন,“শিবচরের এমপি হওয়ার যোগ্যতা একমাত্র কামাল জামান মোল্লারই রয়েছে। শিবচরের সাধারণ মানুষ তাকে ভালোবাসে।”

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন,“গত ১৭ বছর আমি নিজের বাড়িতে আসতে পারিনি। বাধা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি, তবুও আন্দোলন থেকে পিছপা হইনি। ঢাকায় থেকেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। আমাকে মনোনয়ন দেওয়া হলেও একটি কুচক্রী মহলের চক্রান্তে তা প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা আশাবাদী, ন্যায়বিচারের ভিত্তিতে মনোনয়ন আবারও ফিরিয়ে দেওয়া হবে।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দ্রুত স্বশরীরে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।এছাড়াও দেশের সার্বিক শান্তি, কল্যাণ এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী কামাল জামান মোল্লার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবচরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫