চট্টগ্রাম ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আইন-শৃঙ্খলা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে থানায় আলোচনা

সিলেটের গোলাপগঞ্জে নবাগত ওসির সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতবিনিময় সভা

সারাদেশ৭১ নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, গোলাপগঞ্জ উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ মডেল থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাপগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ দমন কার্যক্রম, গণমাধ্যম-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় নবাগত ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “গোলাপগঞ্জকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের গঠনমূলক সমালোচনাকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।” তিনি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও ক্রাইম পেট্রোল বিডির জেলা প্রতিনিধি শাহান উদ্দীন নাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আলোকিত সকাল-এর প্রতিনিধি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মিজানুর রহমান, সহ-সভাপতি সেলিম আহমদ ও নিজাম উদ্দীন জুয়েল, ক্রাইম পেট্রোল বিডির উপজেলা প্রতিনিধি জুবের আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ, দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু, অর্থ সম্পাদক মইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে ইলিয়াস আহমদ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জে জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় ওসি মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সমস্যাগুলো যৌথভাবে সমাধানের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইন-শৃঙ্খলা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে থানায় আলোচনা

সিলেটের গোলাপগঞ্জে নবাগত ওসির সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫