চট্টগ্রাম ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা, হরিরামপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ৩৫,২১১ জন

হরিরামপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সমন্বয় সভা অনুষ্ঠিত

মুকতার হোসেন,মানিকগঞ্জ
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি মুকতার হোসেন । তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিজা বীসরাত।

সভাটি সঞ্চালনা করেন সুশান্ত হালদার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), হরিরামপুর। শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী এ. কে. এম. রাসেল টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে সরকারি ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান শুরু হবে।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। শুধু হরিরামপুর উপজেলাতেই ৩৫,২১১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় বক্তারা জানান, টাইফয়েড জ্বর একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ, যা দুষিত পানি, খাবার ও স্যানিটেশন ঘাটতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবছর বাংলাদেশে প্রায় ৮ হাজার মানুষ এ রোগে প্রাণ হারান। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।

সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান, সমাজসেবা প্রতিনিধি জীতেন্দ্র কুমার মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, স্থানীয় শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে জনসচেতনতা বাড়ানো, শিক্ষক, ইমাম, ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে হরিরামপুর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়ন করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা, হরিরামপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ৩৫,২১১ জন

হরিরামপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫