চট্টগ্রাম ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

চট্টগ্রাম কাস্টমসে ঘুষ লেনদেন: দুদকের ফাঁদে কর্মকর্তা ও কর্মচারী আটক

চট্টগ্রাম কাস্টমসে ঘুষ লেনদেন, দুদকের ফাঁদে কর্মকর্তা-কর্মচারী আটক

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ(চট্টগ্রাম)স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী পিয়ন মাইনুদ্দীনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ফাঁদ পেতে এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের প্লাস্টিক ওয়াস্ট অ্যান্ড স্ক্র্যাপ আমদানি করেন। পণ্য ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন তাকে হয়রানি করে এবং নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণ বিলম্বিত করা হবে বা নিলামে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী দুদকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আলামতসহ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম কাস্টমসে ঘুষ লেনদেন: দুদকের ফাঁদে কর্মকর্তা ও কর্মচারী আটক

চট্টগ্রাম কাস্টমসে ঘুষ লেনদেন, দুদকের ফাঁদে কর্মকর্তা-কর্মচারী আটক

আপডেট সময় : ০৬:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫