চট্টগ্রাম ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন এসিল্যান্ড রোহান সরকার

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী ভূমি কমিশনার হিসেবে পুরস্কৃত রোহান সরকার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। ভূমি সেবায় তাঁর বিশেষ অবদান, সততা, দায়িত্ববোধ ও জনবান্ধব সেবা কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ সম্মান দেওয়া হয়।

ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৮টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রাজশাহী বিভাগের সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন এসিল্যান্ড রোহান সরকার।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রোহান সরকার বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়; ভূমি সেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী এবং সাধারণ মানুষের সহযোগিতার ফল। নন্দীগ্রামের মানুষ হয়রানি ছাড়াই যেন দ্রুততম সময়ের মধ্যে ভূমি সেবা পায়, সেটিই ছিল আমাদের প্রধান লক্ষ্য।”

স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের কাছেও তাঁর এ অর্জন প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন এসিল্যান্ড রোহান সরকার

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী ভূমি কমিশনার হিসেবে পুরস্কৃত রোহান সরকার

আপডেট সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫