চট্টগ্রাম ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

৩০ নভেম্বর রাজশাহীতে সমমনা আট দলের বড় জমায়েত, আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকদের বক্তব্য

রাজশাহীতে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ : ৩০ নভেম্বর সর্বাত্মক প্রস্তুতি

মোস্তাফিজ, বিশেষ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৫:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে আন্দোলনরত Jamaat-e-Islami Bangladeshসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। এতে সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত আমানা ফানভিল রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজক নেতারা। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ চার জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। এছাড়াও সমমনা অন্য সাত দলের রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সমাবেশ চলবে।

তিনি আরও বলেন, তাদের ঘোষিত ৫ দফা দাবির আন্দোলন চলমান রয়েছে। পিআর ও জুলাই সনদ অত্যাবশ্যকীয় হলেও সরকার দৃশ্যমান উদ্যোগ নেয়নি। একই সঙ্গে গণভোট আয়োজনেও গড়িমসি করছে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে ‘হাস্যকর’ উল্লেখ করে তিনি বলেন, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।

ইমাজ উদ্দিন অভিযোগ করেন, প্রশাসন বর্তমানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে, যা অব্যাহত থাকলে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের আশা-আকাঙ্ক্ষা নতুনভাবে জাগ্রত হলেও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি এবং আহত, শহীদ ও পঙ্গুদের যথাযথ পুনর্বাসনও নিশ্চিত করা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাগপার বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হক এবং সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩০ নভেম্বর রাজশাহীতে সমমনা আট দলের বড় জমায়েত, আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকদের বক্তব্য

রাজশাহীতে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ : ৩০ নভেম্বর সর্বাত্মক প্রস্তুতি

আপডেট সময় : ০৫:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫