চট্টগ্রাম ০২:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

অভিযোগের তদন্তে পুলিশের আশ্বাস, ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবি

শ্রীনগরে ইউপি সদস্যের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা: থানায় অভিযোগ

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রবিন মিয়ার নেতৃত্বে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে আটপাড়া ইউনিয়নের বেলতলী স্কুল রোড এলাকায় কাপড় ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ফরহাদ হোসেন জনি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সিংপাড়া বাজারের মসজিদ রোডে পৌঁছালে ব্যবসায়ী শহিদুল ইসলাম সাংবাদিককে ডাকেন। সেখানে কথোপকথনের একপর্যায়ে তিনি জানতে চান, একটি ড্রেজার দিয়ে রাস্তার কাজ প্রশাসনের সহযোগিতায় বন্ধ করানোর সঙ্গে ওই সাংবাদিকের কোনো সম্পৃক্ততা আছে কি না। সাংবাদিক জনি বিষয়টি স্পষ্ট করতে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানান।

এ সময় হঠাৎ দৌড়ে এসে বেলতলী গ্রামের স্বপন মিয়া ওই সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এরপর ৩নং ওয়ার্ড সদস্য নিয়ামত উল ইসলাম রবিন মিয়া এসে সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, “তুই নায়েবকে বলে আমার কাজ বন্ধ করেছিস, তোকে সাংবাদিকতা শিখিয়ে দেবো।”

তারপর রবিন মিয়ার ছেলে মেহেদী (১৮), একই গ্রামের রাজু (৩০), হবি (৪০)সহ ১০–১২ জন মিলে সাংবাদিক জনির ওপর হামলা চালিয়ে তাঁকে মূল সড়ক পর্যন্ত টেনে নিয়ে যায়। উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

সাংবাদিক ফরহাদ হোসেন জনি বলেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। গণমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যেই আমাকে মব সৃষ্টি করে আক্রমণ করা হয়েছে। আমি এর ন্যায় বিচার চাই।”

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযোগের তদন্তে পুলিশের আশ্বাস, ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবি

শ্রীনগরে ইউপি সদস্যের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা: থানায় অভিযোগ

আপডেট সময় : ০৯:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫