চট্টগ্রাম ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

লতিফপুর জোড়া ব্রিজে মোটরসাইকেল ধাক্কা দিয়ে টাকা-ভর্তি ব্যাগ ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র

কালিয়াকৈরে খামার ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই: সাদা প্রাইভেটকারে পালালো দুর্বৃত্তরা

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর জোড়া ব্রিজের পশ্চিম পাশে খামার ব্যবসায়ী আরফিন হোসেনের কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি কেনার উদ্দেশ্যে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন আরফিন। পরে তিনি কালিয়াকৈর লতিফপুর দলিল লেখক সমিতির মতিয়ার রহমানের অফিসে আসেন। দলিল সম্পন্ন না হওয়ায় তিনি বড় ভাই আবির ও বোনের জামাতা আমিনুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার জন্য রওনা দেন।

ফেরার পথে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি সাদা প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তারা রাস্তার পাশে পড়ে গেলে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা টাকা-ভর্তি ব্যাগটি ছিনিয়ে দ্রুত গাড়িসহ পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ততক্ষণে প্রাইভেটকারটি কোন চিহ্ন রেখে যায়নি।

ভুক্তভোগী আরফিন হোসেন পেশায় একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী। ঘটনার পর তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জামিল হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লতিফপুর জোড়া ব্রিজে মোটরসাইকেল ধাক্কা দিয়ে টাকা-ভর্তি ব্যাগ ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র

কালিয়াকৈরে খামার ব্যবসায়ীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই: সাদা প্রাইভেটকারে পালালো দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫