চাঁপাইনবাবগঞ্জে নজিরবিহীন সমাবেশে উন্নয়ন, সুশাসন ও পরিবর্তনের অঙ্গীকার
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুলের বিশাল সমাবেশ: “নির্বাচিত হলে জনগণের খাদেম হিসেবে কাজ করব”
- আপডেট সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “নির্বাচিত হলে জনগণের খাদেম হিসেবে কাজ করব। উন্নত, আধুনিক এবং সুশাসনভিত্তিক চাঁপাইনবাবগঞ্জ নির্মাণই হবে আমার প্রধান লক্ষ্য।”
শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। ‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ’ স্লোগানে আয়োজিত এ সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান।
বক্তারা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণদের নেতৃত্ব জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। নব্য ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই এ বৃহত্তম সমাবেশের আয়োজন।
নেতারা আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন সংগ্রহ করতে দলের সকল পর্যায়ের কর্মী-সমর্থকদের সম্পৃক্ত করা হবে।




















