জুম্মার নামাজ আদায়, খুতবা ও দোয়ার মধ্য দিয়ে নতুন মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন
আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার
- আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতাঃ
সাতক্ষীরার আশাশুনির ঐতিহ্যবাহী মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতি করে উদ্বোধন করেন প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন, সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আছাদুল্লাহর সঞ্চালনায় খুতবা–পূর্ব আলোচনা পর্বে বক্তব্য রাখেন—সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম পিপিএম (বার), মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াত নেতা এড. আ. সোবহান মুকুল, মাওলানা নূরুল আফছার মোর্তাজা, উপাধ্যক্ষ আ. সবুর এবং মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
জুম্মার নামাজে ইমামতি করেন ১নং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক। খুতবা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডিআই-১ মনিরুল ইসলাম, এএসপি (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আ. সালাম, জেলা সুপারভাইজার মাওলানা আজিজুর রহমান, মডেল কেয়ারটেকার মাওলানা মহিউদ্দীন, আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম–ওলামা, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মুসল্লিবৃন্দ।
নামাজ শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।














