চট্টগ্রাম ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

মেয়রের সঙ্গে প্রশাসনিক বিরোধের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলামকে বদলি, যাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে

সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

সূত্র জানায়, সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে প্রশাসনিক দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে মেয়র স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে তৌহিদুল ইসলামের বদলি চেয়ে চিঠি পাঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু সই করা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন থেকেই তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রসঙ্গত, উচ্চতর প্রশিক্ষণ শেষে ২২ অক্টোবর তিনি কর্মস্থলে যোগদানের চেষ্টা করলেও মেয়র তা গ্রহণ করেননি। পরবর্তীতে গৃহকর জালিয়াতির তদন্তে অবহেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এমনকি তাঁকে অপসারণের দাবিতে চসিকের একদল কর্মচারী বিক্ষোভ-সমাবেশও করে।

এই বদলি আদেশের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মেয়রের সঙ্গে প্রশাসনিক বিরোধের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলামকে বদলি, যাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে

আপডেট সময় : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫