তারেক রহমানের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ
- আপডেট সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ও উন্নয়নের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন দলীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় গাজীপুর-১ আসনের ৫ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরতকিতলা মোড় থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে চন্দ্রা ত্রিমোড়, ডাইনকিনি, মাইওয়ান মোড়, দোকানপাট, বাজার ও বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মজিবুর রহমান।
তিনি জনগণের কাছে শুনেছেন তাদের সমস্যার কথা ও আগামীর প্রত্যাশা। সেই সঙ্গে তুলে ধরেছেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব ও দলের উন্নয়ন বার্তা। তিনি বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জনগণের অংশগ্রহণই হবে মূল শক্তি।”
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শফিকুল ইসলাম (চান মিয়া), সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. বেলায়েত হোসেন বেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিটনসহ অন্যান্য যুবনেতা।
ছাত্রদল থেকে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন হৃদয়, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদ, যুগ্ম সম্পাদক ফাহাদ, রিফাত, সিফাত, সাহেদ, সিয়াম, আলামিনসহ অসংখ্য নেতাকর্মী।














