চট্টগ্রাম ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পারিবারিক কলহের জেরে ছেলে ফারুকের হাতে প্রাণ গেল পিতা মতি মিয়ার

শিবচরে পুত্রের কোদালের আঘাতে পিতা খুন: নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিজ ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক পিতা। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মতি মিয়া (৬৫) পঞ্চগ্রাম গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে ফারুক মিয়া (২৭) পরিকল্পিতভাবে পিতাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই বাবাকে হত্যার পরিকল্পনা করে ফারুক। পরে রাতে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে উপর্যুপরি আঘাত করে মতি মিয়াকে হত্যা করে সে।

খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ফারুক মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেন।

ওসি রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত নৃশংস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই পুত্র তার পিতাকে হত্যা করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।”

নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক কলহের জেরে ছেলে ফারুকের হাতে প্রাণ গেল পিতা মতি মিয়ার

শিবচরে পুত্রের কোদালের আঘাতে পিতা খুন: নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫