চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত মনোজ্ঞ কাওয়ালী সন্ধ্যায় ভরপুর ছিল শিক্ষার্থীদের উপস্থিতি

শিবিরের কাওয়ালীর তালে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ

হাবিবুর
  • আপডেট সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি সংবাদদাতা:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে এক মনোজ্ঞ কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাওয়ালী ও নাশিদ পরিবেশন করেন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও হ্যাভেন টিউন। আয়োজনে ছিল হামদ-নাত, একক সংগীত, কাওয়ালী ও নাট্য পরিবেশনা।

মো. ফারুকের নেতৃত্বে দুটি নাট্যদল অংশ নেয়, পাশাপাশি আবৃত্তিকারক হিসেবে উপস্থিত ছিলেন মুকুল হোসেন।

অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মারুফ বলেন,

> “এটি একটি প্রশংসনীয় আয়োজন। আশা করি ভবিষ্যতেও এমন সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।”

শাখা ছাত্র শিবিরের সভাপতি ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন,

> “আমরা চাই ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতি চর্চা বৃদ্ধি পাক। নিমন্ত্রণ একটি সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। বিনোদন মানুষের জন্য জরুরি বিষয়, তবে তা হওয়া উচিত সুন্দর ও শালীন।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে রফিক ভবন, ভাস্কর্য চত্বর ও শহীদ সাজিদ ভবন পর্যন্ত শিক্ষার্থীদের ভিড়ে মুখর ছিল ক্যাম্পাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত মনোজ্ঞ কাওয়ালী সন্ধ্যায় ভরপুর ছিল শিক্ষার্থীদের উপস্থিতি

শিবিরের কাওয়ালীর তালে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ

আপডেট সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫