চট্টগ্রাম ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিএনপি'র সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পেলেন সাবেক সাংসদ শান্ত

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ঘোষণা

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ১০:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং প্রয়াত শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান (নয়া মিয়া)-এর পুত্র সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

মানিকগঞ্জ-২ আসনটি হরিরামপুর ও সিংগাইর উপজেলা, এবং মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত। এলাকা জুড়ে ইতোমধ্যে নির্বাচনী আলোচনা ও প্রত্যাশা বেড়েছে বিএনপির এই প্রার্থীকে ঘিরে।

৪ নভেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি সেগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। এছাড়া শরিক দলের জন্য কিছু আসন রেখে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি'র সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান পেলেন সাবেক সাংসদ শান্ত

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ঘোষণা

আপডেট সময় : ১০:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫