চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার অবহেলা— প্রতিদিন ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ঐতিহ্যের মাওয়া বাজারে জলাবদ্ধতা: ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ক্ষতির মুখে মাছ ব্যবসায়ীরা

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ঐতিহ্যবাহী মাওয়া বাজার বর্তমানে ভয়াবহ জলাবদ্ধতায় নাজেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাজারজুড়ে পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেছে। বিশেষ করে বাজারের মাছ অংশে হাঁটুসমান পানি জমে থাকায় ক্রেতারা বাজারে প্রবেশ করতে হিমশিম খেতে হচ্ছে। এতে প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন মাছ ব্যবসায়ীরা।

মাছ ব্যবসায়ীরা জানান, প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাওয়া বাজার এখন জলাবদ্ধতার কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠেছে। তাদের অভিযোগ, পানি জমে থাকার কারণে ক্রেতারা বাজারে আসতে চান না; ফলে দৈনিক বিক্রি ব্যাপকভাবে কমে গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, বর্ষা মৌসুম এলে বাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ছাউনির ফাঁক দিয়ে পানি ঝরে, মেঝেতে পানি জমে থাকে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। এতে বাজার এলাকায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং মশার প্রজনন বাড়ায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, লৌহজং উপজেলার অনেক বাজার আধুনিক সুবিধা পেলেও ঐতিহাসিক মাওয়া বাজার আজও অবহেলিত। প্রশাসনকে বহুবার সমস্যার কথা জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জরুরি ভিত্তিতে বাজারের ড্রেনেজ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানান। তারা প্রশাসনের প্রতি অনুরোধ করেন— “জলাবদ্ধতা থেকে আমাদের রক্ষা করুন, বাজারকে বাঁচান।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার অবহেলা— প্রতিদিন ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ঐতিহ্যের মাওয়া বাজারে জলাবদ্ধতা: ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ক্ষতির মুখে মাছ ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫