চট্টগ্রাম ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

৪ নভেম্বর রাশ মেলা—পর্যটকে মুখর হয়ে উঠছে নদীময় দ্বীপ চর হেয়ার

রাঙ্গাবালীর নদীময় দ্বীপ চর হেয়ারে ৪ নভেম্বর শুরু ঐতিহ্যবাহী রাশ মেলা

মোঃ মাসুদ মোল্লা,
  • আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মনোরম নদীময় দ্বীপ চর হেয়ারে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাশ মেলা। মন ছুঁয়ে যাওয়া নৈসর্গিক পরিবেশে নদীর ঢেউ, সবুজ বনানী আর শীতল বাতাসের মাঝে প্রতি বছরই এ উৎসব ঘিরে পর্যটকদের ঢল নামে।

চারদিকে শুধু নদী আর নীরব প্রকৃতি, তার মাঝে জেগে ওঠা নির্জন দ্বীপ চর হেয়ার। দ্বীপটিতে স্থায়ী কোনো বসবাসকারী না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সারা দেশ থেকে ভ্রমণপিপাসুরা এখানে আসেন। এখানে নদীর নীলজল, সবুজ গাছপালা ও বাগানের শান্ত পরিবেশ পর্যটকদের মন কাড়ে।

রাশ মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে দ্বীপ সাজছে নতুন সাজে। দর্শনার্থীদের সুবিধার্থে করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও যাতায়াতের প্রস্তুতি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

চর হেয়ার শুধু একটি দ্বীপ নয়—এটি রাঙ্গাবালীর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন। রাশ মেলা উপলক্ষে এসব সৌন্দর্য আরও জীবন্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এই বছরও স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য অপেক্ষা করছে আনন্দমুখর পরিবেশে রাশ উৎসব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৪ নভেম্বর রাশ মেলা—পর্যটকে মুখর হয়ে উঠছে নদীময় দ্বীপ চর হেয়ার

রাঙ্গাবালীর নদীময় দ্বীপ চর হেয়ারে ৪ নভেম্বর শুরু ঐতিহ্যবাহী রাশ মেলা

আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫