গ্রাম আদালতের কার্যক্রমে গতি আনতে নতুন লক্ষ্য নির্ধারণ
হরিরামপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম আদালতে
র সদস্যবৃন্দ।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, মামলার নিষ্পত্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও নাহিদা আক্তার বলেন,
“আগামীতে প্রতিটি ইউনিয়ন পরিষদে ৫টি মামলা গ্রহণ এবং অন্তত ৪টি মামলা নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল নথি হালনাগাদ করে দ্রুত কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে যাতে গ্রাম আদালত ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।”
সভা শেষে ইউএনও ১৩টি ইউনিয়নের জন্য গ্রাম আদালত কার্যক্রমের প্রয়োজনীয় বিভিন্ন ফরম ও রেজিস্টার বিতরণ করেন।














