চট্টগ্রাম ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ব্যানার টাঙানো ও সরানো নিয়ে সংঘর্ষে রক্তক্ষয়ী ঘটনা, নিহত এক যুবদল কর্মী

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ — বাকলিয়ায় উত্তেজনা চরমে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০১:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

নিহত সাজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। এছাড়া গুলিবিদ্ধসহ আরও আটজনকে ভর্তি করা হয়েছে।”

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়েছে। গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।”

এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্যানার টাঙানো ও সরানো নিয়ে সংঘর্ষে রক্তক্ষয়ী ঘটনা, নিহত এক যুবদল কর্মী

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ — বাকলিয়ায় উত্তেজনা চরমে

আপডেট সময় : ০১:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫