চট্টগ্রাম ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ পাঁচ বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন গুলশানে

আজ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

সারাদেশ ৭১ | নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশ ৭১ | নিউজ ডেস্ক 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ইতোমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের মোবাইল ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে রোববার বিকেলে তারেক রহমান চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে বৈঠক করেন। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই খুলনাসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ৬টি আসন থেকে অন্তত ২০ জন মনোনয়নপ্রত্যাশী ঢাকায় যাচ্ছেন। বিভাগের মোট ৩৬টি সংসদীয় আসন থেকে শতাধিক সম্ভাব্য প্রার্থী উপস্থিত হবেন আজকের বৈঠকে।

খুলনা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি নজরুল ইসলাম মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন কিনা তা নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা।

রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব নির্দেশনা দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। আমি বিশ্বাস করি, তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাই তা মেনে চলবে ইনশাআল্লাহ।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই ধারাবাহিক মতবিনিময় কর্মসূচি বিএনপির সাংগঠনিক একতা ও নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ পাঁচ বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন গুলশানে

আজ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫